ঘিওরে দুর্গোৎসবে সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু কাউছার রেজা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসবের নবমীতে মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু কাউছার রেজা । মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গোলাপনগর সাহাপাড়ায় জিবিতোষ সাহার বাড়ির দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

এর আগে তিনি ঘিওর সদরের ডিসি ক্লাব, শতদল সংঘ, কালীবাড়ি নাটমন্দির ও নিমতলা লোকনাথ মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন । এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ।

এ বছর ঘিওর উপজেলায় ৮৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে । এর মধ্যে ঘিওর সদর ইউনিয়নে রয়েছে ১৮টি মণ্ডপ । উৎসব ঘিরে মণ্ডপগুলোতে বর্ণিল আলোকসজ্জা ও নানা আয়োজন করা হয়েছে ।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, মৎস্যজীবী দলের মো. খোকন মিয়া, থানা শ্রমিক দলের মো. হাবিব মিয়া, থানা হিন্দু মহাজোটের সভাপতি চিকিৎসক সন্তোষ সরকারসহ বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com