গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, আহত নেতাদের দেখতে হাসপাতালে দলীয় নেতারা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ছুটে গেছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁরা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
আহতদের দেখতে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ফজলুল হক বাদল ও লিটন পারভেজ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সিনিয়র সহসভাপতি চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মিজানুর রহমান লুলু, সাবেক সহসাংগঠনিক সম্পাদক রিজু প্রামাণিক এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী রঞ্জু।
এর আগে বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের শেখপাড়া বাজারে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুসহ কয়েকজন আহত হন। দলীয় নেতাকর্মীদের দাবি, পূর্ববিরোধের জের ধরে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ মাইদুল ইসলাম নামে একজনকে আটক করেছে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের ফল এখনো জানা যায়নি।
আরও পড়ুন
গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ২৪ ঘণ্টার আলটিমেটাম
এবার মানিকগঞ্জের চার অ্যাথলেট ও চার ব্যাডমিন্টন খেলোয়াড় খেলবে জাতীয় পর্যায়ে, পদকের স্বপ্ন
এ বছর দুর্গাপূজায় ঘিওরে ১৮ হাত উচ্চতার দুর্গাপ্রতিমা, মানিকগঞ্জ জেলার মধ্যে অন্যতম বৃহৎ দাবি