পঞ্চগড়ে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কাঠমিস্ত্রির
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম
সঞ্জু বণিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় | ২৩ অক্টোবর ২০২৬
পঞ্চগড় সদর উপজেলায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল বোদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার জুলহাস মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজ বাড়িতে কাজ করছিলেন জাহাঙ্গীর আলম। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
জামায়াতের অনুমোদনেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটি গঠন করা হয়েছে: রাশেদ খাঁন
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার
রাউজানে কিশোর-কিশোরীদের নৈতিক শিক্ষা ও জীবনদক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত