আক্কেলপুরে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আদর কাদের
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর নির্দেশনায় "নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলিমামুদ পূর্ণ গোপিনাথপুর আলিম মাদ্রাসায় উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর সকাল ১০.৩০ মিনিটে আলিমামুদ পূর্ণ গোপিনাথপুর আলিম মাদ্রাসার মাঠ থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে পর্যায়ক্রমে মাদ্রাসার চার পাশে ও তিন মাথার সকল দোকানের চার পাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার এবং নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, আঃ মোমিন, সদস্য আহবায়ক কমিটি, গোপিনাথপুর ইউনিয়ন বিএনপি, মাদ্রাসার শিক্ষকগন,বি এন পির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাত্রদল যুবদলসহ সম্মিলিতভাবে মাদ্রাসার এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি সবার বাড়ির আশ পাশ পরিস্কার করার অংগিকার করা হয়।
আরও পড়ুন
বদরগঞ্জে ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডের ওপর যাত্রীদের হামলার অভিযোগ
মানিকগঞ্জে ব্যতিক্রমী শহীদ মিনার উদ্বোধন, নবনির্মিত মিনার মঞ্চেই প্রথম আলোচনা সভা
আগামী ২৮ অক্টোবর যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান এফ,এ সোহেল চৌধুরী