রোহিঙ্গা ক্যাম্পে ‘ইসলামি মাহাজ’ প্রধান রফিক গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম
উচমানগনি,টেকনাফ কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ‘ইসলামি মাহাজ’ দলের প্রধান মো. রফিককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার ক্যাম্প-৯-এর ব্লক-সি/৫ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ এপিবিএন সূত্রে জানা যায়, মো. রফিক উখিয়া থানায় দায়ের করা একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর মো. রফিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে ৮ এপিবিএনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।