নড়াইলের নড়াগাতি থানা পুলিশের অভিযানে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পিএম

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

নড়াইলের নড়াগাতি থানা পুলিশের অভিযানে দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত আশিক শেখ (৪০) ও অহিদুল ইসলাম শেখ (২৪) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। গ্রেফতারকৃত আশিক শেখ (৪০) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন ডুমুরিয়া গ্রামের মৃত বালা শেখের ছেলে ও অহিদুল ইসলাম শেখ (২৪) একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, রবিবার (২৫ অক্টোবর') নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ৯ নং বাঐসোনা দক্ষিণ ডুমুরিয়া গ্রামস্হ আশিক শেখের বাড়ির সামনে রাস্তার উপর হতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি অফিসার ইনচার্জ জনাব মোঃ হোসেন আলী এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আশিক শেখ (৪০) ও অহিদুল ইসলাম শেখ (২৪) কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য দুইশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com