বাংলাদেশ বার্তা টুডে 'তে সংবাদ প্রকাশের পর: সিংগাইরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ড্রেজার ও পাইপ ধ্বংস
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম
সাইফুল ইসলাম সিংগাইর মানিকগঞ্জ থেকে:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন শিরোনামে বাংলাদেশ বার্তা টু ডে সংবাদ প্রকাশের পর মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়।
গতকাল ২৫ অক্টোবর বাংলাদেশ বার্তা টুডে একটি অনলাইন পোর্টালে কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন হুমকিতে কৃষি জমি শিরোনামে নিউজ প্রকাশ হলে স্থানীয় প্রশাসনের নজরে আসে। এর সূত্র ধরে (২৬ অক্টোবর) বিকেল উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহ্রত একটি ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ ধবংস করেন
উল্লেখ্য ,বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের লালন কোম্পানি দীর্ঘদিন ধরে কৃষি জমিতে ড্রেজার স্থাপন করে মাটির নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আল আমিন কবির জানান, কৃষি জমি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।