ঘিওরে হেরোইনসহ যুবদলের সাংগঠনিক সম্পাদক জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ অক্টোবর:
মানিকগঞ্জের ঘিওরে ৫ গ্রাম হেরোইনসহ আসিফ ইসলাম খান (৩৮) নামে এক যুবদল নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নালী ইউনিয়নের উভাজানী এলাকায় নিজ বাড়ির সামনের একটি দোকান থেকে তাকে আটক করা হয় ।
আটক আসিফ ইসলাম খান নালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক । তিনি উভাজানী গ্রামের মৃত পাশা খানের ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ ইসলাম খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় । পরে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।