কুড়িগ্রামে জেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা পেলো নাগেশ্বরীর আল কাওছার মেরিট মাদরাসা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি: ২৬.১০.২৬
কুড়িগ্রামে জেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। এতে জেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে নাগেশ^রীর আল কাওছার মেরিট মাদরাসা। শিক্ষাক্ষেত্রে অনন্য উৎকর্ষতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের প্রসার, মানসম্মত শিক্ষা ও মেধা বিকাশের মাধ্যমে একটি আলোকিত প্রজন্ম বিনির্মাণে গৌরবোজ্জ্বল ও অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছরের মতো ২০২৫-এ ফাইট আনটিল লাইট (ফুল) এর আয়োজনে ফুল শিক্ষাবৃত্তির অধিনে কুড়িগ্রাম জেলা পর্যায়ে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে ফলাফলের ভিত্তিতে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মনোনীত করা হয়।
পরে সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের অডিটরিয়ামে মাদরাসা ক্যাটাগরিতে নাগেশ^রীর স্বনামধন্য আল-কাওছার মেরিট মদারাসাকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় মাদরাসার পরিচালক জোনায়েদ হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদেরের সঞ্চালণায় এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলীসহ অনেকে।