আক্কেলপুরে দীর্ঘ ৫ বছর পর কলেজ বাজার বণিক সমিতির সভাপতি নয়ন, সম্পাদক সৈকত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

আক্কেলপুর কলেজ বাজার বণিক সমিতির নির্বাচনে মো. নূরনবী খন্দকার নয়ন সভাপতি ও মোর্শেদুল আলম সৈকত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

রবিবার ২৫ অক্টোবর বিকেলে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় উৎসবমুখর এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বনিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচনে সমিতির ৮৯৬ জন ভোটারের মধ্যে ৮০২ জন ভোটার সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিজয়ীদের মধ্যে সভাপতি পদে নূরনবী খন্দকার নয়ন ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী শফিউদ্দিন ৩৬৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোর্শেদুল আলম সৈকত ৩৩৭ ভোট পেয়ে জয়লাভ করেন। প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান হাবু পেয়েছেন ৩১৬ ভোট এবং নূরনবি আরিফ পেয়েছে ১৪৬ ভোট এছাড়া সহ-সভাপতি পদে মো.আতোয়ার হোসেন ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে মোট পাঁচটি পদের মধ্যে আগেই সদস্য পদে আরমান হোসেন কানন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি চারটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে দীর্ঘ ৫ বছর পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আক্কেলপুর কলেজ বাজার ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল উপস্থিতি কম থাকলেও ১২ টার পর থেকেই ভোটকেন্দ্রগুলোতে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত সভাপতি নূরনবী খন্দকার নয়ন বলেন, আজকের সুশৃঙ্খল নির্বাচনে আমরা নয়, ভেটাররা জয়ী হয়েছেন। সবাই মিলে একসঙ্গে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবো।

আক্কেলপুর কলেজ বাজার বণিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সমবায় অফিসার আবু হাশেম মোকাররম হোসেন বলেন, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।

ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করেছেন। নির্বাচনে যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের অভিনন্দন জানাই।

আশা করি, নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com