নওগাঁয় অটোচার্জার-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় অটোচার্জার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারেক হোসেন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

নিহত তারেক হোসেন মহাদেবপুর উপজেলার উত্তর আন্ধারকোটা গ্রামের মুনির হোসেনের দ্বিতীয় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলার মহাদেবপুর উপজেলার ধনজইল মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। চৌমাশিয়া নওহাটা মোড় থেকে একটি অটোচার্জার মাতাজিহাটের দিকে যাচ্ছিল। এ সময় নওহাটা মোড়ের পশ্চিম পাশে ধনজইল মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ে আসা তারেক অটোচার্জারটির সঙ্গে সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা আহত তারেককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক দুর্ঘটনায় তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com