পাঁচবিবিতে অসুস্থ কিডনি রোগীর পাশে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন আর্থিক সহায়তা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
গতকাল ২৩ অক্টোবর বিকেল পাঁচটর সময় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা গ্রামে অসুস্থ কিডনি রোগী মোছাঃ ফাতেমাতুজ জোহরাকে দেখতে তাঁর বাড়িতে যান পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এ সময় তাঁরা রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরে রোগীর সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন।
মোছাঃ ফাতেমাতুজ জোহরা কোকতারা গ্রামের বিশিষ্ট পল্লিচিকিৎসক মোঃ আরমান হোসেন বাদশার সহধর্মিণী।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু সুফিয়ান মুক্তার, ঢাকা মহানগরীর হাজারীবাগ থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জোবাইদুর রহমান বাবু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন্ন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু রায়হান, বালিঘাটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নূর বক্স মণ্ডল এবং পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মাছুমসহ স্থানীয় নেতৃবৃন্দ।