কালাইয়ে পাঁচগ্রাম যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন: প্রধান অতিথি ইব্রাহিম হোসেন, বক্তব্যের কেন্দ্রবিন্দুতে আবু ইউসুফ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের কালাই উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘পাঁচগ্রাম যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০২৬’।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন ফকির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জননেতা আবু ইউসুফ।

উপস্থিত স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ জনতার উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্যে আবু ইউসুফ বলেন-"যুবসমাজকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

কালাইয়ের তরুণদের মাদকমুক্ত রেখে সুস্থ-সবল ও সুসংগঠিত নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঁচগ্রাম যুব সমাজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

আমরা কালাই পৌরসভাকে ক্রীড়াবান্ধব ও তরুণদের স্বপ্নপূরণের একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। যুবসমাজের যেকোনো সৎ ও জনকল্যাণমুখী উদ্যোগে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।"

এছাড়াও টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পুনট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মান্নান ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ফুটবলপ্রেমী জনতা। চমৎকার এই আয়োজন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com