জয়পুরহাটে অবৈধ মাদক সেবনকারী, ব্যবসায়ীরা সমাজ ও দেশের শত্রু” জেলা প্রশাসক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
“অবৈধ মাদক ব্যবসায়ী ও সেবনকারী দেশ ও জাতির শত্রু, এদেরকে ধরিয়ে দিন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে এক সুধী ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া যুব সমাজের উদ্যোগে এবং আউশগাড়াবাসীর সার্বিক আয়োজনে মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকসেবী ও অবৈধ মাদক ব্যবসায়ীরা সমাজ তথা পুরো দেশ ও জাতির প্রধান শত্রু।
মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে আমাদের তরুণ ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি প্রতিটি এলাকা থেকে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুব সমাজ জাগ্রত হলে সমাজে কোনো মাদক ব্যবসায়ী স্থান পাবে না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আবু শাহীন কাদির,জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম। মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দীন বাবু, মোহাম্মদাবাদ ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
আলোচনা সভায় এলাকার বিপুল সংখ্যক তরুণ, যুবক ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা উপস্থিত সকলকে মাদকাসক্তির বিরুদ্ধে সচেতন হওয়া এবং নিজ নিজ এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।