জয়পুরহাটে ট্রাক ও ট্যাংকলড়ী কভার্ডভ্যান মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট জেলা ট্রাক ও ট্যাংকলড়ী কভার্ডভ্যান মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ অক্টোবর দুপুরে শহরের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স (দুদু), জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিটুল এবং জয়পুরহাট জেলা বিএনপি'র আহ্বায়ক গোলজার হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান (সামছু), বগুড়া আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল, জয়পুরহাট জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক গোলাম মর্তূজা শিপলু, জয়পুরহাট জেলা ট্রাক ও ট্যাংকলড়ী কভার্ডভ্যান মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়াউর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের তাঁরা ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফারিকুল ইসলাম সুলভসহ স্থানীয় ও আঞ্চলিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকা এবং পরিবহণ খাতের বিভিন্ন সমস্যা সমাধান ও অধিকার আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।