ঘিওরে সভাপতি হলেন মৃধা মাসুদ; শিক্ষা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

নয় মাস পর মানিকগঞ্জের ঘিওর সিনিয়র মাদ্রাসা পেল এডহক কমিটির সভাপতি । নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৃধা মো. মাসুদ রানা । তাঁকে ঘিরে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ মো. ইউনুছ মিয়া ।

রোববার (২৫ অক্টোবর) সকালে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে নবনিযুক্ত সভাপতির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা কার্যক্রম ও প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে আলোচনা হয় ।

অধ্যক্ষ মো. ইউনুছ মিয়া বলেন, ‘নয় মাস ধরে মাদ্রাসায় অভিভাবকশূন্য অবস্থা ছিল। এত দিন পর একজন যোগ্য সভাপতি পেয়ে মাদ্রাসার সবাই খুশি ।’

নবাগত সভাপতি মৃধা মো. মাসুদ রানা বলেন, সবার সহযোগিতা পেলে যেকোনো কাজ সহজ হয় । সবাই মিলেমিশে কাজ করলে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে । এ জন্য তিনি শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন ।

মাসুদ রানা এর আগে ঘিওর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রবিষয়ক সম্পাদক, ঘিওর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি ঘিওর সদর ইউনিয়নের কুস্তা কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক ।

সভায় ঘিওর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. সূর্য মিয়া, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাহাত উজ্জামান খান আলতাফ, জ্যেষ্ঠ সহসভাপতি মো. পলাশ খানসহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন । 

এ সময় মাসুদ রানার বাবা অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মো. আব্দুর রহিম (হানিফ মৃধা) ছেলের সভাপতি হওয়ার ঘটনায় আনন্দ প্রকাশ করেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com