২০২৭ সালের রোজা শবে কদর,শবে বরাতের সম্ভাব্য তারিখ ঘোষণা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ এএম

উচমান গনি, টেকনাফ (কক্সবাজার):

২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

প্রতিবেদন অনুযায়ী, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে পবিত্র রমজান শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হতে পারে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা। তবে চাঁদ দেখার বাস্তব পরিস্থিতি ও সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার ভিত্তিতেই রোজার প্রথম দিন নির্ধারিত হবে।

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে উদ্‌যাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর হতে পারে। তবে এ তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com