মানিকগঞ্জে তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে তিন বয়সভিত্তিক দল গঠনে বাছাই শুরু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে মানিকগঞ্জে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম ।
সোমবার সকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে এ কার্যক্রম শুরু হয় । জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ আনুষ্ঠানিকভাবে বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, কমিটির সদস্য ও জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা, ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির সদস্য-সচিব আসাদুজ্জামান আসাদ, ডিভিশনাল ক্রিকেট কোচ ও জেলা ক্রিকেট কোচসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ।
এই বাছাইয়ের মাধ্যমে তিন বয়সভিত্তিক দলের জন্য প্রতিভাবান ক্রিকেটার নির্বাচন করা হবে ।