উন্নয়নের ধারা অব্যাহত রেখে ‘স্মার্ট বড়তারা’ গড়ার দৃঢ় অঙ্গীকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
২৪ অক্টোবর নিজ এলাকায় বিকেল ৪টার সময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ২নং বড়তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইউনিয়ন জুড়ে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া।
সার্বিক উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে আবারও চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।
সততা, বস্তুনিষ্ঠ নেতৃত্ব ও আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি ২নং বড়তারা ইউনিয়নকে একটি সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এলাকাবাসীর তথ্যমতে, প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় ইতোমধ্যে মোঃ নুরুল ইসলামের ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে। ইউনিয়নের সাধারণ মানুষ তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে সর্বাত্মক সমর্থন ও সামাজিক যোগাযোগ প্রচারণায় অংশ নিচ্ছেন।
‘যেই গ্রামে যাই, সেই গ্রামে নুরুল চেয়ারম্যানের জয়ের ধ্বনী’-এই মূলসুরে সাধারণ জনগণের ভালোবাসা স্পষ্ট হয়ে উঠেছে।
অঙ্গীকার বার্তায় নুরুল ইসলাম বলেন, "জনগণের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য।
ইতিপূর্বে আমরা ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, সামাজিক অবকাঠামো ও জনসেবামূলক খাতগুলোতে যে পরিবর্তনের সূচনা করেছি, তা আগামীতেও বজায় থাকবে। আমার লক্ষ্য কেবল চলমান উন্নয়ন বজায় রাখা নয়, বরং সকল নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি স্মার্ট, আধুনিক ও দুর্নীতিমুক্ত বড়তারা ইউনিয়ন গড়ে তোলা।"
স্থানীয় প্রবীণ ও তরুণ নাগরিকরা মনে করছেন, সততা ও সৎ নেতৃত্বের মাধ্যমে তিনি যেভাবে ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছেন, তাতে আসন্ন নির্বাচনে জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করে সেবার সুযোগ অব্যাহত রাখবেন।