কক্সবাজারে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের হোটেল রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ এএম
উচমান গনি টেকনাফ কক্সবাজার:
কক্সবাজারের আবাসিক হোটেলগুলোতে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমিকের সঙ্গে অবস্থানের জন্য রুম ভাড়া দেয়ার তথ্যপ্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট হোটেলের মালিক-ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
তিনি শনিবার (২৪ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত জেলার নিরাপদ পর্যটন নিশ্চিতকরণের লক্ষ্যে হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন।
শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এমপি শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে ইদানিং দেখা যায় ছোট ছোট মেয়েরা তাদের প্রেমিকদের হাত ধরে আপনাদের হোটেলে চলে আসে। তারা তো আন্ডার এজ (অপ্রাপ্ত বয়স্ক), তাদের এখনো একা হোটেলে থাকার বয়স হয়নি। আপনারা তাদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ছাড়া অবস্থান করতে দেন, এটা আইনত অনেক বড় অপরাধ। এর ফলে নানা ধরণের অঘটন ঘটছে। কেউ পথে-ঘাটে প্রাণ হারাচ্ছেন, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এ ধরণের পরিস্থিতি কক্সবাজারে হতে দেয়া যায় না। আপনাদের প্রতি অনুরোধ, কেউ মা-বাবার সঙ্গে এলে থাকতে পারবেন। তবে প্রেমিকের সঙ্গে এলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া হোটেলে থাকার অনুমতি দেয়া যাবে না। এরপরও এ ধরণের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ম্যানেজারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর কুমিল্লায় সপ্তম শ্রেণীর স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করা হলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী হত্যার শিকার হওয়ার আগে কক্সবাজারে ‘তানজু আক্তার’ নামে তার কথিত প্রেমিক রাজুর সঙ্গে একটি হোটেলে অবস্থান করেন এবং যেখানকার নিবন্ধন খাতায় বয়স উল্লেখ করা হয় ১৮ বছর।
মতবিনিময় সভায় নিজের বক্তব্যে প্রসঙ্গটি তুলে আনেন কক্সবাজার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। তিনি বলেন, কুমিল্লার ঘটনায় কক্সবাজারকে জড়ানো হলো। একটি গ্রুপ আছে যারা চায়- কক্সবাজারে লোকজন না এসে বাইরে চলে যাক।
পর্যটন শিল্পের স্বার্থে এসব অপতৎপরতা রুখতে নেগেটিভিটি যাতে না ছড়ায়, সেদিকে খেয়াল রাখতে হবে এবং পজিটিভ ব্র্যান্ডিংয়ের উপর গুরুত্ব দিতে হবে বলেও মন্