নভেম্বরের ১ তারিখ থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম
উচমান গনি, টেকনাফ কক্সবাজার:
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। এ বছর প্রতিদিন ২ হাজারের পরিবর্তে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন।
রোববার (২৫ অক্টোবর) পর্যটন গমনবিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ থাকবে। পর্যটকদের ভ্রমণ আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নেওয়া হচ্ছে নানা ধরনের প্রস্তুতি।
দীর্ঘ অপেক্ষার পর পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত হওয়ার খবরে দ্বীপের পর্যটন খাতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফেরার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন কার্যক্রম পরিচালনার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
এতে খুশিতে আত্মহারা হয়ে উক্ত প্রবল দ্বীপের স্থানীয় জনতা গণমিছিল কর্মসূচিও পালন করেন।