প্রাইম টেলিভিশনের মতলব প্রতিনিধি হলেন মো. মুজাহিদুল ইসলাম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ পিএম

প্রতিবেদক মোঃ ফয়সাল খন্দকার :

দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে সংবাদ পরিবেশন করে আসছেন সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম। এবার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রাইম টেলিভিশনের মতলব প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে টেলিভিশন সাংবাদিকতায় নতুন অধ্যায় শুরু করলেন তিনি।

সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের প্রতি আগ্রহ থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন ঘটনা, জনদুর্ভোগ, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে আসছেন মুজাহিদুল ইসলাম। সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় সংবাদ সংগ্রহ ও তা দ্রুত পাঠকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করেছেন তিনি।

এরই ধারাবাহিকতায় মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম করি­জন২৪ (Corizon24) প্রতিষ্ঠার মাধ্যমে ডিজিটাল সাংবাদিকতায় নতুনভাবে কাজ শুরু করেন তিনি। অল্প সময়ের মধ্যে চাঁদপুরের মতলব অঞ্চলে সংবাদ, ভিডিও প্রতিবেদন ও বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরে আলোচনায় আসে করিজন২৪। স্থানীয় মানুষের সমস্যা, এলাকার গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিভিন্ন সামাজিক বিষয় ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার মধ্য দিয়ে সংবাদমাধ্যমটি পাঠক ও দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।

ডিজিটাল সাংবাদিকতায় কাজের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে এবার স্যাটেলাইট টেলিভিশন প্রাইম টেলিভিশনের মতলব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন মো. মুজাহিদুল ইসলাম। এ দায়িত্বের মধ্য দিয়ে টেলিভিশন সাংবাদিকতায় আনুষ্ঠানিকভাবে নতুন পথচলা শুরু হলো তাঁর।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এ দায়িত্ব পালনের মাধ্যমে মতলবের গুরুত্বপূর্ণ সংবাদ, সাধারণ মানুষের সমস্যা, উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে ভূমিকা রাখবেন তিনি।

স্থানীয় সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ডিজিটাল সংবাদমাধ্যম পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যের নির্ভুলতা ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চান মুজাহিদুল ইসলাম।

প্রাইম টেলিভিশনের মতলব প্রতিনিধি হিসেবে তাঁর এ নতুন যাত্রা টেলিভিশন সাংবাদিকতায় সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে—এমন প্রত্যাশা তাঁর শুভাকাঙ্ক্ষীদের।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com