চুমুকান্ডে অভিযুক্ত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিন আহমেদ এর জামিন নামঞ্জুর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে সাত বছরের শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় অভিযুক্ত শিক্ষক মুসলে উদ্দিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দার শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার অভিযোগ, গত ১৯ অক্টোবর মাদ্রাসার সিঁড়িতে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়। পরে ২১ অক্টোবর বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষককে মারধরের ঘটনা ঘটে। পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নেয়। এরপর শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ মারধর, ভাঙচুর ও টাকা লুটের পাল্টা অভিযোগ করেছে, যা শিশুটির বাবা অস্বীকার করেছেন। ঘটনার তদন্ত চলছে।