ভারতে পাচারের সময় কোটি টাকার ঊর্ধ্বে কষ্টিপাথর উদ্ধার, আটক-১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারকালে ২১৫ কেজি ওজনের ১টি কালো কষ্টিপাথর উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

এ সময় ১ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত পাথরের সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা।

রবিবার ২৫ অক্টোবর দিবাগত রাত ১২টায় কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এই উদ্ধার অভিযান চালানো হয়।

আটককৃত ব্যক্তি হলেন খামারপাড়া গ্রামের শ্রী ভবেন্দ্র কৃষ্ণের পুত্র শ্রী কৃষ্ণ (৩৪)। এ সময় তার কাছ থেকে ১টি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ মোট সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।

২০ বিজিবি জানায়, উদ্ধারকৃত পাথরটি পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক আসামিকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com