উলিপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু : শরীর থেকে বিচ্ছিন্ন বাঁ পা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম

কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় বছিরন নেছে (৯০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবকপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম ট্রেন দুর্ঘটনায় বৃদ্ধা নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও স্বজনেরা জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনাগামী রমনা মেইল ট্রেনটি উলিপুর রেলস্টেশন অতিক্রম করে তবকপুর মন্ডলপাড়া এলাকায় পৌঁছালে বছিরন নেছা নামের ওই বৃদ্ধা রেললাইনের পাশে থাকা নিজ বাড়ি থেকে বের হয়ে রেললাইন পারাপার হতেই ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলে পড়ে সেখানেই তার মৃত্যু হয়। এ সময় তার বাম পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাথা থেতলে যায়। নিহত বছিরন নেছা ওই এলাকার নছির উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। তিনি সাত সন্তানের জননী এবং দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এবং কানে কম শুনতেন বলে জানিয়েছেন তাঁর ছেলে নুরবক্ত মিয়া।

নিহতের ছেলে নুরবক্ত মিয়া (৪০) জানান, মা বছিরন নেছা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এবং কানে কম শুনতেন। আজ সকালে বাড়ির সবার অজান্তে রেললাইন পারাপার করার সময় ট্রেন চলে আসে। কানে কম শোনার কারণে ট্রেন আসা বুঝতে না পাওয়ায় ট্রেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাথা থেতলে যায়। সেখানেই তার মৃত্যু হয়। 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেহেতু বিষয়টি রেলওয়ে পুলিশের (জিআরপি) আওতাধীন, তাই তাদের খবর দেওয়া হয়েছে। জিআরপি ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com