নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম
মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫)।
এ ছাড়া গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন মো. পিয়ারুল ইসলাম মুসা (১৯), মো. সোহেল হোসেন (২১) ও মো. মাহমুদ রায়হান (৩০)। তারা সবাই মহাদেবপুর উপজেলার চকগোড়া এলাকার বিভিন্ন পাড়ার বাসিন্দা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রোকনুজ্জামান ওরফে সোহাগের বাবা মো. আবুল কালাম আজাদ, পিয়ারুল ইসলাম মুসার বাবা মো. অবির উদ্দীন সরদার এবং সোহেল হোসেনের বাবা মো. সাইফুল ইসলাম। অপর গ্রেপ্তার মাহমুদ রায়হানের বাবা মৃত আবুল কালাম আজাদ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনত নির্দোষ বলে বিবেচিত হবেন।