বজ্রপাতে শিশুসহ ৩ জনের মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ এএম

তোফাজ্জল হোসাইন, লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়া, আব্দুল্লাহ ঝিরি ও বড় ছনখোলা এলাকায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে হ্লাথুই পাড়ার মংপ্রু মার্মা (৪০) রয়েছেন। অপর নিহত ব্যক্তি আব্দুল্লাহ ঝিরি পাড়ার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ছাড়া বড়ছনখোলা এলাকায় মোঃ সজিব নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে বড়ছনখোলা এলাকায় আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।

পৃথক তিনটি স্থানে বজ্রপাতে একই দিনে তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় লামার ফাঁসিয়াখালী ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com