চুনারুঘাটে খুশী বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ পিএম
স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের চুনারুঘাট মধ্য বাজারে 'খুশি' নামক একটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬:০০ ঘটিকায় চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে বেকারিতে উৎপাদিত বিভিন্ন পণ্য যেমন—ব্রেড, কেক ও দইয়ের গায়ে এবং তৈরিতে ব্যবহৃত ঘি, নাট ফ্লেভার ও ফুড কালার ইত্যাদির প্যাকেটে মেয়াদের উল্লেখ ছিল না।
এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নষ্ট হয়ে যাওয়া মোরব্বা ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৮,০০০ (আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।
সেই সঙ্গে উক্ত অনিয়মসমূহ দ্রুত সংশোধন করার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার সকল স্থানে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযান অব্যাহত থাকবে।