জয়পুরহাটের কমিউনিটি পুলিশ কাবাডিতে বিভাগীয় চ্যাম্পিয়ন মেয়েরা ও কোচের দায়িত্বে আলোচিত রুহুল আমিন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম

জয়পুরহাট প্রতিনিধি : আব্দুল কাদের

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর রাজশাহী রেঞ্জ পর্যায়ের মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট জেলা নারী কাবাডি দল।

গতকাল সোমবার ২৬ অক্টোবর রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এ গৌরব অর্জন করে দলটি। 

জয়পুরহাট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রুহুল আমিন।

রাজশাহী রেঞ্জের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২৬’। প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় জয়পুরহাট জেলা দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন এবং বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।

জয়পুরহাটের মেয়েদের এ সাফল্যে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। এ অর্জন জেলার নারী খেলোয়াড়দের কাবাডিতে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com