মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হয়েছেন গোলাম কিবরিয়া সাইদ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য-সচিব হয়েছেন জেলা কৃষক দলের সভাপতি ও ক্রীড়াবিদ গোলাম কিবরিয়া সাইদ । নতুন এ দায়িত্ব পাওয়ায় জেলা কৃষক দলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মীরা । তার নেতৃত্বে জেলার ক্রীড়াঙ্গনে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যের অ্যাডহক কমিটি প্রকাশ করা হয় । কমিটির সভাপতি করা হয়েছে জেলা প্রশাসককে । সদস্য-সচিব হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার গোলাম কিবরিয়া সাইদ ।
কমিটির অন্য সদস্যরা হলেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস ।
জেলা কৃষক দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে গোলাম কিবরিয়া সাইদ জেলার খেলাধুলার প্রসার, ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ।
তাদের মতে, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই । সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে ।
এদিকে, গোলাম কিবরিয়া সাইদের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেছেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও । তাদের প্রত্যাশা, ‘সবার জন্য খেলাধুলা, সবার জন্য সুস্থতা’—এই প্রত্যয়কে সামনে রেখে জেলার ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে ।