ফেসবুক মেসেঞ্জারে গালাগালি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে কুরুচিপূর্ণ মন্তব্য, গালাগালি ও মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ‘Hasanur Rahman Foraize’ নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে। এ ঘটনায় গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর বংশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। জিডি নম্বর: ১৪৪৫।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ রাত ৯টা ৪৮ মিনিটে ‘হাসানুর রহমান ফরাইজ’ নামের ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য, গালাগালি ও মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনগত সহায়তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী।

ভুক্তভোগীর বলেন,  এই ছেলেকে আমি কোনদিন দেখিনি, তারসাথে আমার কোন ধরনের যোগাযোগ ছিলো না ফেসবুকে। সঠিক ভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল বলেন, “ভুক্তভোগীর আবেদন পেয়েছি, দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগালি, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির মতো অভিযোগ জননিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় অভিযোগের যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com