পাঁচবিবিতে ভাইয়ের গাছ কাটলেন ভাই
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর ছোট ভাইয়ের সাথে বড় দুভাইয়ের বসতভিটার সীমানা নিয়ে বিরোধ।
ছোট ভাইয়ের লাগানো দুটি কাঁঠাল গাছ আপন ভাইয়েরা কেটে ফেলে ও মুরগির ফার্মের ভাঙচুরে থানায় অভিযোগ করেছে।
অভিযোগে জানা যায়, পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ধলু প্রমাণিক জীবন দশায় ছোট ছেলে মিনারুল ইসলাম ও বড় দু'ছেলে ইলিয়াস হোসেন ও আনারুল ইসলামকে ১৩ শতক করে জমি রেজিস্ট্রি দেন। নিজ নিজ জমিতে সবাই বাসাবাড়ি নির্মাণ করে বসবাস ও বিভিন্ন গাছপালা লাগায়।
গত মঙ্গলবার রাতে বড় দু'ভাই ছোট ভাইয়ের গাছ কেটে ক্ষতি, ও বাড়ির সামনের জায়গাটি নিজেদের বলে দাবি করে এবং মুরগীর ফার্মের ক্ষতি করে।
বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে প্রতিকারের আশায় থানায় অভিযোগ করেছি বলেন, ভুক্তভোগী মিনারুল। অভিযোগ মিথ্যা বলে বড়ভাই আরো বলেন, তার গাছো কাটিনি এবং ফার্মেরও ক্ষতি করিনি। বরং সেই আমার যাতায়াতের রাস্তা খুরে গর্ত করেছে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।