নাগেশ্বরীতে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলো ৭০০ মানুষ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম

জাহিদুল ইসলাম জাহিদ, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের পরিচালনায়

২৭ অক্টোবর দিনব্যাপি পৌরসভার মধুরহাইল্লা এলাকায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়। এ সময় ৪০০ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ৩০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনটি।

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান, পায়ড়াডাঙ্গা সিনিয়ার মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এস এম রহমতুল্লাহ, ডা. আতাউল গনি, ডা. ওয়াহেদ সাদিক, ডা. দিলরুবা বেগম, ডা. নুপুর, ডা. নিপা, ডা. মামুন, মধুর হাওল্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, মধুহাইল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান, নিউ উত্তরন ক্লিনিকের পরিচালক আদম আলীসহ অনেকে।

উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘদিন যাবত সামাজিক নানা কর্মসূচি পালন করে আসছে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষকে শীতে বস্ত্র বিতরণ, বন্যার সময় বন্যাকবলিতদের সহায়তা, গৃহহীন মানুষকে ঘর করে দেয়া, ফ্রি চিকিৎসা, পাঠাগার কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কাজ করে প্রশংসা কুড়িয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com