বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম

মহিউদ্দীন বাপ্পী, শার্শা প্রতিনিধি:

“সঞ্চয়ের অঙ্গীকার, সুরক্ষিত পরিবার” এই স্লোগানকে সামনে রেখে শার্শার বাগআঁচড়া বাজারে আরডিআরএস (RDRS) বাংলাদেশ এর ৩১৮তম শাখার উদ্বোধন এবং ঋণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​সোমবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাগআঁচড়া বাজারস্থ ইউনিয়ন পরিষদ সড়ক নতুন শাখা কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান ও ঋণ বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়।

​আর ডি আর এসের যশোর রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুস ছালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ​আরডিআরএস বাংলাদেশ এর উপ-পরিচালক (ক্ষুদ্র ঋণ) ড. এস এম ফারুক-উল-আলম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরডিআর এসের ডিভিশনাল ম্যানেজার (রাজশাহী ও খুলনা বিভাগ) রেজাউল করীম। 

এ সময় আরডিআর এসের সহকারী ব্যবস্থাপক (হিসাব) বিশ্বজিৎ কুমার পাল,যশোর সদর এলাকা ব্যবস্থাপক মনিরুজ্জামান,আর ডি আর এসের বাগআঁচড়া শাখার ব্যবস্থাপক নাজলার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

​প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম ফারুক-উল-আলম গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সচ্ছলতা অর্জনে সংস্থার বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি সঞ্চয়ের গুরুত্ব এবং ক্ষুদ্র ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। পরে অতিথিদের উপস্থিতিতে নতুন শাখার উদ্বোধন শেষে উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

​উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষকে ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনে সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক দাতা সংস্থা লুথেরান ওয়ার্ল্ড ফেডারেশন ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি আরডিআরএস (রংপুর দিনাজপুর রিহ্যাবিলিটেশন সার্ভিস) প্রতিষ্ঠা করে। বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ধীরে ধীরে এর কাজের পরিধি প্রসারিত হতে থাকে। পরবর্তীতে ১৯৯৭ সালে সংস্থাটি ‘রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস’ নামে একটি দেশীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO) হিসেবে নতুন যাত্রা শুরু করে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com