পাঁচবিবি থানা পুলিশের অভিযানে পলাতক আসামি গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ২৬ অক্টোবর রাত আনুমানিক ১১ টার সময় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বালিঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি চন্দন রায় পাঁচবিবি উপজেলার বালিঘাটা ঢাকাইয়া পট্টি এলাকার মৃত ক্ষিতিশ চন্দ্র রায়ের ছেলে।
তার বিরুদ্ধে জিআর মামলা নং-১৬৭/০৪ (ক্ষেত) এ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা রয়েছে।
অভিযানে ছিলেন-এসআই শাহাদত, এএসআই জিলানী, এএসআই দুলাল ও এএসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।