সোনারগাঁও অবৈধ চুনা তৈরি কারখানা গুড়িয়ে দিয়ে গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দিলো তিতাস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি স্থানে অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত চারটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর এক্সকাভেটর দিয়ে কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

 আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী,প্রতাবেরচর ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নারসহ বিভিন্ন মামলার জব্দ করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল এ অভিযান পরিচালনা করেন।

তিতাস গ্যাসের সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, কিছু অসাধু ব্যক্তি অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তুলেছেন। এসব কারখানায় ঘণ্টায় প্রায় ২০ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এতে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

অভিযানের সময় তিতাস গ্যাসের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com