জয়পুরহাটে প্রশাসকের সাথে মার্কিন দূতাবাসের সাক্ষাৎ ও দ্বি-পাক্ষিক বৈঠক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

​মঙ্গলবার ২৭ অক্টোবর জয়পুরহাট জেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছান মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার (Political Officer) Charles Besnard এবং পলিটিক্যাল স্পেশালিস্ট (Political Specialist) মোঃ ইকবাল মাহমুদ।  

​সৌজন্য সাক্ষাৎকালে জয়পুরহাট জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক মাসুদ রানা প্রধানের সাথে এক মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জয়পুরহাট জেলার সার্বিক আর্থ-সামাজিক অবস্থা, উন্নয়ন সম্ভাবনা, বিদ্যমান বিভিন্ন সমস্যা ও স্থানীয় রাজনীতি নিয়ে আলোচনা করা হয়।

​মার্কিন প্রতিনিধি দল স্থানীয় আর্থ-সামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মনোভাব ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com