মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি প্রকাশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ এএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ । কমিটির সভাপতি করা হয়েছে জেলা প্রশাসককে । সদস্য-সচিব হয়েছেন জেলা কৃষক দলের সভাপতি ও ক্রীড়াবিদ গোলাম কিবরিয়া সাইদ । গত সোমবার (২৬ অক্টোবর) কমিটির তালিকা প্রকাশ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।

জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা ও জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে । জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এ কমিটি গঠন করা হয় ।

কমিটির অন্য সদস্যরা হলেন মানিকগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস ।

নতুন কমিটি গঠনের খবরে জেলার ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মধ্যে ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে । তাদের আশা, নতুন কমিটির উদ্যোগে খেলাধুলার প্রসার, ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম আরও গতিশীল হবে ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, খেলাধুলার বিকাশে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও নিয়মিত ক্রীড়া আয়োজন । 

তাদের প্রত্যাশা, ‘সবার জন্য খেলাধুলা, সবার জন্য সুস্থতা’—এই লক্ষ্য সামনে রেখে নতুন কমিটি মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com