ক্ষেতলালে জুয়ার আসর থেকে পাঁচজন গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলালে জুয়া খেলার সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৪ হাজার ৫০ টাকা, দুটি স্মার্টফোন, এক সেট তাস ও একটি চাদর জব্দ করা হয়েছে।
সোমবার ২৬ অক্টোবর দিবাগত রাত ১২টার পর উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫ ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।