ক্ষেতলালে জিয়া সাইবার ফোর্সের(ZCF) ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:২০ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা শাখায় জিয়া সাইবার ফোর্সের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল ১৫ অক্টোবর তারিখে বিকাল ৪ ঘটিকায় নিশিন্তা বাজার এলাকায় রানুর চাতালে সংগঠনটির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার ও জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক মোঃমোস্তাকিম মন্ডলের উপস্হিতে জেলা কমিটির সভাপতি মিলন মিয়া কমিটির ঘোষনা দেয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সেলিম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সোহেল রানা। 

এছাড়া সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদুল ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ ফকির, দপ্তর সম্পাদক মোঃ আহসান হাবিব, প্রচার সম্পাদক মোঃ মেহেদি হাসান এবং কোষাধ্যক্ষ মোঃ পল্লব হাসান।

এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক, আইন বিষয়ক, মানবাধিকার বিষয়ক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক, ক্রীড়া, সাংস্কৃতিক, পরিবেশ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে ক্ষেতলাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের বড়তারা, মাহমুদপুর, বড়াইল, তুলসীগঙ্গা, আলামপুর ও ক্ষেতলাল সদর এলাকার সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসময় জেলা সভাপতি মিলন মিয়া বলেন জিয়া সাইবার ফোর্স একটি অনলাইন সংগঠন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে চলব এবং দেশের সার্থে কাজ করবো এবং সরকারের সাফল্যকে তুলে ধরব, ফ্যাসিষ্ট হায়না হাসিনা ও জামাত শিবিরের তান্ডবকে আমরা একত্রিত হয়ে প্রতিহত করবো।

নবনির্বাচিত জিয়াসাইবার ফোর্সের ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি সেলিম হোসেন বলেন আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো, দেশ ও দলের কল্যানে কাজ করবো।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com