চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম

পাবনা প্রতিনিধিঃ

পাবনার চাটমোহরে বিনা উদ্ভবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহের চাষাবাদ পদ্ধতি বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ঈশ্বরদী উপকেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিনা'র প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে ও বিনা উপকেন্দ্রে ঈশ্বরদীর পিএসও ড. মুহাম্মদ ফেরদৌস ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

বিশেষ অতিথির বক্তব্যে দেন, বিনার ম্যানেজম্যান্ট সদস্য কৃষিবিদ শফিকুল আলম সোহেল, সদস্য কৃষিবিদ এ, কে, এম আনিসুজ্জামান, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ প্রমূখ।

পরে প্রধান অতিথি হাসান জাফির তুহিন কৃষকদের মাঝে বিনা সরিষা ১১ জাতের বীজ কৃষকদের মাঝে বিতরণ করেন। 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com