মানিকগঞ্জের ঘিওরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ঘিওর বাসস্ট্যান্ডে বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদল ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভা শেষে ধলেশ্বরী নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয় । পরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয় ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু । এ সময় যুবদল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com