সোনারগাঁও যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি 

শোভাযাত্রা বের করা হয়। 

আজ বুধবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী থেকে শুরু হয়ে পিরোজপুর এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় পিরোজপুর এলাকার শুকতারা ফিলিং স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব।

সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, রুবেল হোসেন, কাউসার মিয়া, সোহেল রানা, নোবেল মীর, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী রানা, আল আমিন, বারদী ইউনিয়ন যুব দলের সদস্য সচিব, দেলোয়ার হোসেন দিলু, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন বিজয়, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, যুবদল নেতা রাকিব হোসেন প্রমুখ।

প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠন নিয়ে ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র এখনও আছে। কিছু শয়তানরা এখনও ষড়যন্ত্র করছে। যুবদলের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র মোকাবিলায় সব সময় প্রস্তত আছে।

তিনি বলেন, সোনারগাঁয়ের কাপুরুষের দল নাকি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে ‘আমরা আসছি’। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাতাশ বছর লড়াই করি নাই, আমরা রাজপথে লড়াই করেছি। আমাদের ইতিহাস ঘেঁটে দেখবেন, যতগুলো আন্দোলন-সংগ্রাম হয়েছিল, প্রত্যেকটা রাজপথেই হয়েছিল। আন্দোলন সংগ্রাম রাজপথে মোকাবিলা করা হবে।

তিনি আরো বলেন, কাপুরুষের দল ধানমন্ডি, কাকরাইল, পল্টন গুলশানসহ বিভিন্ন রেস্তোরাঁয় বসে গোপনে মিটিং করলে আর ফেসবুকে স্ট্যাটাস দিলেই আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে রাজপথে এসে আমাদের সাথে লড়াই, আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হলে জনগণের সমর্থন লাগে। তাদের কি জনগণের কি সমর্থন আছে কিনা সে প্রশ্ন রাখেন বক্তারা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com