নাগেশ্বরীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৮.১০.২৬
কুড়িগ্রামের নাগেশ^রীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যে এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এ এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুকসহ অনেকে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের হাত ধোয়ার সঠিক নিয়ম, কখন এবং কেন হাত ধুতে হবে, সে বিষয়ে সচেতন করেন বক্তারা। এ সময সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশলও প্রদর্শন করা হয়।