রাউজানে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের রাজচন্দ্রপাড়া মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শামসুন নাহার উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা। তিনি একজন প্রবাসীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যে ২৫ লাখ টাকা নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন শামসুন নাহার। পথে রাজচন্দ্রপাড়া মঙ্গলখালী এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা ৮ থেকে ১০ জনের একটি দল তাঁদের পথরোধ করে।

এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর সঙ্গে থাকা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত, গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com