পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই: ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

বগুড়ার শিবগঞ্জে পুলিশ পরিচয়ে প্রায় ১০৩ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাই হওয়া স্বর্ণ বিক্রির নগদ ৮৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

গত ২৬ ও ২৭ অক্টোবর পঞ্চগড়, দিনাজপুর ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের হাকিমপুরের সাদিকুল ইসলাম (২০) ও আলমগীর হোসেন (৪৩) এবং জয়পুরহাটের পাঁচবিবির রবিউল ইসলাম (২৬) ও আসাদুজ্জামান শাহিদ (২৮)। তাঁদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে ১০টি এবং রবিউলের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ৫ অক্টোবর বগুড়া থেকে জয়পুরহাট নেওয়ার পথে শিবগঞ্জের উথলি এলাকায় বাস থামিয়ে নিজেদের পুলিশ পরিচয় দেয় ছিনতাইকারীরা। পরে বাপ্পি হোসেন নামের এক বহনকারীকে মারধর করে ১০২ ভরি ১২ আনা ওজনের স্বর্ণের বার ও মোবাইল ছিনিয়ে নিয়ে তাঁকে ফেলে রেখে যায়। এ ঘটনায় ২৭ অক্টোবর শিবগঞ্জ থানায় মামলা হলে ডিবি পুলিশ প্রযুক্তি ও তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার এবং বিভিন্ন স্থান থেকে নগদ ৮৮ লাখ টাকা উদ্ধার করে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com