কুড়িগ্রামে সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি:

‎কুড়িগ্রামে তরুণদের দক্ষতা বৃদ্ধি, লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের ব্যবহার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বাস্তবায়নে নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় কুড়িগ্রামে ‘সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় যুবদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করেন ফাইট আনটিল লাইট (ফুল) । এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

‎বুধবার ২৮ অক্টোবর কুড়িগ্রামে ফুল অফিস হলরুমে দিন ব্যাপী এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎কর্মশালায় ফ্যাসিলেটর হিসেবে ছিলেন মোছা. অনন্যা খাতুন, মোজাহেদুল ইসলাম, শারমিন আক্তার গণমাধ্যমকর্মী জাহানুর রহমান খোকন, সুজন মোহন্ত, জুয়েল রানা, ফজলুল ফারাজীসহ অনান্য ব্যক্তিবর্গ।

‎প্রশিক্ষণে লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণা দূর করা, নারী ও মেয়েদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তরুণদের সুরক্ষা নীতিমালা, অনলাইন হয়রানি প্রতিরোধ, তথ্যের গোপনীয়তা এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত পরিচয় সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ, ভুল তথ্য শনাক্তকরণ, তরুণদের নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্তি ও বৈচিত্র্য নিশ্চিত করা এবং সামাজিক পরিবর্তনে অ্যাডভোকেসির ভূমিকা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণার্থী হালিমা আক্তার হাসু বলেন, জীবনের এই প্রথম সেক্স ও জেন্ডার সম্পর্কে জানলাম। এ প্রশিক্ষণ আমার বাস্তব জীবনে খুবই কাজে লাগবে। 

গণমাধ্যমকর্মী জাহানুর রহমান খোকন বলেন, তারুণ্যের সমতা প্রতিষ্ঠায় ডিজিটাল নিরাপত্তা, অনলাইন হয়রানি প্রতিরোধ ও জেন্ডার সমতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের দায়িত্বশীল হতে এবং বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে সহায়তা করবে।

‎ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে। যা সমাজে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহনে নিজেকে সচেষ্ট রাখতে বিশেষ ভুমিকা পালন করবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com