পঞ্চগড়ে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম

সঞ্জু বনিক সৌরভ, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে জেলা লিগ্যাল এইড কমিটির অক্টোবর ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২৮ অক্টোবর) জেলা লিগ্যাল এইড কমিটি, পঞ্চগড়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ জনাব মোঃ জাহিদুল হক।

সভাটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) জনাব লিমেন্ট রায়।

সভায় জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম, আইনি সহায়তা প্রদানসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং কমিটির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি আইনি সহায়তার মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল মানুষ যাতে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পান, সে ক্ষেত্রে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

জেলা লিগ্যাল এইড কমিটির এ মাসিক সভার মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা এবং আইনি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com