শেরপুর সীমান্তে ৮ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম
তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতিতে অটল থেকে শেরপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কসমেটিকসের সিজার মূল্য ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা। গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাবলাকোনা নামক স্থানে এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালিয়ে এসব ভারতীয় কসমেটিকস জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। এ সময় বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে পণ্যগুলো জব্দ করে। জব্দ করা কসমেটিকসের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান বজায় রেখেছে বাহিনীটি।
বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।