কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় গ্রেফতার -১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম
আব্দুল মতিন খান
কালীগঞ্জ (গাজীপুরের) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই ও স্থানীয় বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ সনাক্তকরণপূর্বক উদ্ধার এবং পিকআপের হেলপারকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পাহারা ডিউটি পালনরত সদস্যগন সন্দেহভাজনভাবে গ্রেফতারকৃত ০৩ জন আসামী নিয়ে থানায় ফেরার পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে কালিগঞ্জ পৌর ০২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) কথোপকথনের জন্য পুলিশের গাড়িটি রাস্তার পার্শ্বে দাড় করান। কথোপকথনের এক পর্যায়ে রাত আনুমানিক ০৩.৩৫ হতে ০৩.৪০ ঘটিকার সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুত ও বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রনহীনভাবে পুলিশ টিম এবং বিএনপি নেতাকে স্বজোরে ধাক্কা দিলে তাৎক্ষণিক মূহূর্তে পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থলে নিহত হন। উক্ত পিকআপ ট্রাককে অন্যান্য সদস্যরা ধরার জন্য এগিয়ে গেলে তাদেরকেও ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে উক্ত ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করলে একটি মামলা রুজু করা হয় যার নাম্বার -২৬, তাং-২৫/১০/২০২৬, ধারাঃ ১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮।
এরই ধারাবাহিকতায় কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অদ্য ২৮ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮.২০ ঘটিকার সময় সিসি টিভি ফুটেজ সংগ্রহপূর্বক পর্যালোচনা, তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী জেলার পলাশ থানাধীন ডাঙ্গা সাকিনস্থ কনফিডেন্স সিমেন্ট এর ফ্যাক্টরির সামনে থেকে ঘাতক পিকআপ ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২ উদ্ধারপূর্বক জব্দ করে এবং ঘাতক পিকআপ ট্রাকের হেলপার মোঃ রাজু শেখ (২৯), পিতা-মোঃ লুৎফার রহমান, মাতা-সালমা বেগম, সাং-দক্ষিন ফুকরা (শেখ বাড়ী), ডাকঘর-ফুকরা, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। হেলপারকে জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত পিকআপ ট্রাকের ড্রাইভার মোঃ মাজহারুল ইসলাম।উক্ত ঘাতক চালককে গ্রেপ্তারের আইনগত প্রক্রিয়া চলমান।